শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিপক্ষে তিনটি কুড়ি কুড়ির ম্যাচ খেলবে পাকিস্তান। টি-টোয়েন্টির ওই সিরিজ সামনে রেখে আজ বুধবার দুইভাগে ঢাকায় পৌঁছেছে সালমান আলী আগার দল। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ১৪ জনের বহর সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।জুলাইয়ের ২০ তারিখে শুরু হবে ছোট ফরম্যাটের সিরিজ।

পরের দুটি ম্যাচ ২২ এবং ২৪ জুলাই। সিরিজের তিনটি ম্যাচই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসবে সন্ধ্যা ছয়টায়। পাকিস্তানের ঘোষিত স্কোয়াডের বাকি সদস্যরা (১৩ জনের বহর) ঢাকায় পা রাখবেন বিকেল পাঁচটায়।

প্রথম বহরে ঢাকায় পা রেখেছেন অধিনায়ক সালমান, সাইম আইয়ুব, ফখর জামান, মুহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, খুশিদল শাহ, ফাহিম আশরাফ এবং সাপোর্ট স্টাফরা। বিমানবন্দরে বিসিবির পক্ষ থেকে ফুল দিয়ে সফরকারীদের বরণ করে নেওয়া হয়। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেল সোঁনারগাওয়ের উদ্দেশে যান।

সফরে পাকিস্তান দলে নতুন মুখ বাহাতি পেসার সালমান মির্জা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন সহ-অধিনায়ক শাদাব খান ও পেসার হারিস রউফ। দলে জায়গা হয়নি তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির। তবে অভিজ্ঞদের ঘাটতি পুষিয়ে নেওয়ার আশা শুনিয়েছেন পাকিস্তানের কাপ্তান।

এই সিরিজে এখনও দল জানায়নি বাংলাদেশ। আপাতত লিটন দাসের দল শ্রীলংকায় টি-টোয়েন্টি সিরিজ খেলছে। আজ তৃতীয় টি-টোয়েন্টি খেলার পর দেশে ফিরবেন। ২০ তারিখ পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ।

যাদের নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান:- সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নেওয়াজ, হোসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!