শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার দল ঘোষণা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ওয়ানডে সিরিজ শেষে শ্রীলংকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওই সিরিজের দল আগেই জানিয়েছে টাইগাররা।

কুড়ি কুড়ির সিরিজে কাদের নিয়ে লড়বে, আজ তা জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট। ১৭ সদস্যের দলে আছে চমকও।

সোমবার লঙ্কান ক্রিকেট বোর্ডের দেওয়া দলে ফিরেছেন চামিকা করুণারত্নে। সাবেক অধিনায়ক দাসুন শানাকা দলে ঢুকেছেন প্রায় এক বছর পর। নিউজিল্যান্ড সিরিজে বাজে ফর্মে থাকা ভানুকা রাজাপাকসে পাননি জায়গা। স্বাগতিকদের নেতৃত্বে থাকবেন চারিথ আসালাঙ্কা।

আগামী ১০ জুলাই ক্যান্ডিতে শুরু হবে দুদলের সিরিজ। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টি। ১৬ জুলাই কলম্বোতে শেষ ম্যাচ। সবগুলো খেলা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এই সিরিজ সামনে রেখে কদিন আগেই দল জানিয়েছে বাংলাদেশ। ছোট ফরম্যাটের সিরিজে বহুদিন পর ফিরেছেন নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন।

ওয়ানডে সিরিজ খেলা দলের বেশিরভাগ খেলোয়াড়ই আছেন টি-টোয়েন্টি দলে। বাকিদের মাঝে আজ লঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:- লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

শ্রীলংকার টি-টোয়েন্টি স্কোয়াড:- চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ভানিদু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো ও ঈশান মালিঙ্গা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!