শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন মালেক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ যুগের কার্ল মার্কস আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক বলেন, তিনি সরকারের কাছ থেকে কোনো ‘ফেভার’ চান না। আইনি লড়াই করবেন। অচিরেই আইনি লড়াই করে দেশে ফিরে আসবেন তারেক রহমান।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় কর্মীদের দেয়া সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপার্সনের এ উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে আইনের শাসন যদি থাকলে, তিনি ন্যায় বিচার পাবেন বলেও জানান তিনি। তারেক রহমান ড. ইউনুসের পাশে থেকে সময় দিতে চান বলেও জানান এম এ মালিক। ড. ইউনুসের প্রতি বিএনপি আস্থাশীল। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবেন বলেও মনে করে বিএনপি।

মালেক বলেন, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ১৪ বিলিয়ন ইউএস ডলার পাচার করেছে, এফবিআই ও তার বিরুদ্ধে মামলা করেছে। বিএনপি জয়ের বিচার ও অর্থ ফেরত আনার দাবি করছে বলেও জানান তিনি।

এর আগে দুপুরে ঢাকা থেকে আকাশপথে সিলেটে এসে পৌঁছান যুক্তরাজ্য বিএনপির এ সভাপতি।

এসময় ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মিজান জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!