প্রথম সকাল ডেস্ক:- দলের শৃংখলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের গোয়াইনঘাটের ১২ নং সদর ইউপির ১নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও নির্বাহী সদস্য নজরুল ইসলাম স্বপনকে বিএনপির প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
১২ নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।