শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

৯৮ বছর বয়সী নারী বিয়ের প্রস্তাব দিলেন মেসিকে

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

প্রায় প্রতিটি খেলায় খেলোয়াড়দের উৎসাহ দিতে গ্যালারিতে হাজির হন ভক্তরা। প্রিয় খেলোয়াড়কে ঘিরে বিশেষ কিছু বার্তা লিখে প্ল্যাকার্ড হাতে দেখা যায় ভক্তদের। সেই প্ল্যাকার্ডে পছন্দের খেলোয়াড়কে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায় হরহামেশায়। এমনই এক ঘটনা ঘটেছে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে।

লিওনেল মেসিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক নারী। যা রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি ঘটে গত পরশু মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পালমেইরাসের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে। ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে মেসির মায়ামি।

এই ম্যাচে গ্যালারিতে ৯৮ বছর বয়সী এক বৃদ্ধা মেসিকে প্ল্যাকার্ডে বিয়ের প্রস্তাব দেন। প্ল্যাকার্ডে লিখে আনেন, ‘মেসি উইল ইউ ম্যারি মি?’ ম্যাচের বিরতির সময় মাঠে ছিলেন মেসি। তখন সেই বৃদ্ধা গ্যালারি থেকে মেসির প্রতি প্ল্যাকার্ডটি উঁচিয়ে ধরে তাকে ডেকেছেন এবং বিয়ের কথাও বলেছেন। আর্জেন্টাইন কিংবদন্তিও দূর থেকে ইতিবাচকভাবে মিষ্টি হাসিতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে হাতের ইশারায় তাকে প্ল্যাকার্ডটি নামিয়ে নেওয়ার ইঙ্গিত করেন।

আন্তোনেল্লা রোকুজ্জো মেসির স্ত্রী। প্রেমের পরিণতি হিসেবে ২০১৭ সালে বিয়ে করেন দুজন। তাদের তিনটি সন্তান আছে। মেসিকে এই বৃদ্ধার বিয়ের প্রস্তাবের ছবি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মজার সব মন্তব্য করেছেন। ইনস্টাগ্রামে একজন লিখেছেন, ‘তার প্রতিদ্বন্দ্বিতায় আন্তোনেল্লাও পারবে না।’

সংবাদমাধ্যমের তথ্য মতে, ৯৮ বছর বয়সী ওই বৃদ্ধার নাম পলিন কানা। যুক্তরাষ্ট্রের এই ক্রীড়াপ্রেমী নারী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব। খেলাধুলার বড় ইভেন্টে নাতি রস স্মিথের ভিডিওতে দেখা যায় তাকে।

রস সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার, তার মজার সব টিকটক ভিডিওতেও পলিনকে অংশ নিতে দেখা যায়। টিকটকে ২ কোটি ৩০ লাখ অনুসারী রয়েছে রস স্মিথের। সামাজিক যোগাযোগমাধ্যমে পলিনকে অনেকেই ‘গ্রানি স্মিথ’ নামে ডাকেন। এনএফএল এবং ডব্লুডব্লুইর ম্যাচেও দুজনকে ভিডিওতে অংশ নিতে দেখা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!