সিলেটের জকিগঞ্জের চাঞ্চল্যকর মুমিন হত্যা মামলার রায়ে আটজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একইসঙ্গে তাদের অর্থদন্ডও করা হয়েছে। তবে রায়ে এই মামলার আসামি আরও ১২ জনকে খালাস প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় প্রদান করেন।
মামলায় রায়ে সরকার পক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও সাজাপ্রাপ্ত আসামিদের আইনজীবীরা বলেছেন, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
প্রসঙ্গত, পারিবারিক বিরোধ ও আধিপত্যের জেরে ২০১৮ সালের মার্চে মুমিনকে রাতের আঁধারে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২৬ মার্চ তিনি মারা যান।