শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

স্থগিত করা হলো এশিয়া কাপ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

আবহাওয়া ও স্বাস্থ্যজনিত উদ্বেগের কারণে আপাতত মাঠে গড়াচ্ছে না নারী ইমার্জিং এশিয়া কাপ টুর্নামেন্টটি। চলটি মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্টটি। সোমবার (২ জুন) এক বিবৃতিতে এমনটা জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘৬ জুন থেকে নারী ইমার্জিং এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের সূচি পুনঃনির্ধারণ করবে।

শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি ডি সিলভা এসিসির কাছে চিঠি লিখেছেন এবং সেটার পরিপ্রেক্ষিতেই টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়ায় এবং বিভিন্ন প্রদেশে চিকুনগুনিয়ার প্রভাব ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

আগামী ৬ জুন থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা ছিল এবারের নারী ইমার্জিং এশিয়া কাপের। তবে এই সময়ে সেখানে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

শ্রীলঙ্কার আবহওয়ায় বিভাগে এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী হওয়ার দেশের বিভিন্ন প্রদেশে প্রচুর বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ১৪ বছর পর শ্রীলঙ্কায় দেখা দিয়েছে চিকুনগুনিয়া। ২০২৪ সালের শেষের দিকে ভাইরাসজনিত জ্বরের প্রভাব দেখা যায়। ২০২৫ সালের মে মাসের প্রতিবেদনেও পাওয়া গেছে চিকুনগুনিয়ার উপস্থিতি।

যুক্তরাষ্ট্র সরকারের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল ফর প্রিভেনশনের (সিডিসি) তালিকাভূক্ত দেশ শ্রীলঙ্কা। কোন কোন জায়গা চিকুনগুনিয়ার জন্য ঝুঁকিপূর্ণ সেই তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় মারিশিয়াস, মায়োতে, রিইউনিয়ন ও সোমালিয়ার পাশাপাশি শ্রীলঙ্কাও আছে।

এসব কারণ উল্লেখ করে এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি বরাবর চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) চেয়ারম্যান শাম্মি ডি সিলভা। যেখানে পুরো বিষয়টি বিস্তারিত জানিয়েছেন তিনি। ফলে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এসিসি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!