শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত 

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ভারতে অনুষ্ঠানরত অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ। স্বাগতিক ভারতের বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। ম্যাচটি বাংলাদশে সময় সাড়ে তিনটায় অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এরআগে সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক ভারত।

গেল বছর অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ দল। তবে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের এখনো শিরোপা জেতা হয়নি বাংলার যুবাদের। তবে ভারতকে হারিয়ে সেই অধরা শিরোপা উচিয়ে ধরতে চান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ‘ফাইনাল সবসময় একটু এক্সাইটমেন্ট কাজ করে। এটা ফাইনাল, টুর্নামেন্টের শেষ ম্যাচ। এখানে দুইটা দলই চাইবে জিততে, ভালো খেলতে এবং ট্রফি দেশে নিয়ে যেতে। আমরা এখানে এসেছি লক্ষ্য পূরণ করতে। ইনশাআল্লাহ সেটা করেই দেশে ফিরব।’

নিজের দল নিয়ে অধিনায়ক আরও বলেন, ‘আমাদের দল শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল। প্রতিটা খেলোয়াড় ও দলের প্রতি বিশ্বাস ছিল আমাদের।

আমরা ভালো কিছু করার জন্য এখানে এসেছি। যেহেতু ফাইনালে প্রতিপক্ষ ভারত, সেক্ষেত্রে বিষয়টি আলাদা। ভারত ভালো দল, তাদের প্রতি সম্মান আছে আমাদের। তবে, আমরা এসেছি লক্ষ্য পূরণ করতে।’

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!