শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেট নগরীতে অস্ত্রধারী শনাক্ত : গ্রেফতার অভিযানে পুলিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন দমাতে সিলেট নগরীতে ব্যাপক অবৈধ অস্ত্রের ব্যবহার করেছে আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। পুলিশের পাশাপাশি দাঁড়িয়ে ছাত্র-জনতার উপর গুলীবর্ষণ করে তারা। এতে আহত হয়েছেন কয়েক শতাধিক ছাত্র-জনতা। অস্ত্রধারীদের ছবি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত ছবি ও ভিডিও ফুটেজের ভিত্তিতে সিলেট নগরীতে ১২জন অস্ত্রধারীর পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। এছাড়া অন্যান্য বাহিনীও নিজেদের মতো অস্ত্রধারীদের শনাক্ত করতে কাজ করছে বলে বিভিন্ন বাহিনী সুত্রে জানা গেছে। যদিও এখনো কারো বর্তমান অবস্থান নিশ্চিত করতে পারেনি কোন বাহিনী। এনিয়ে সাংবাদিকসহ সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

অস্ত্রধারীদের অবস্থান কারো জানা থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার এবং সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে বলে নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা যায়, গত ১৮ জুলাই থেকে নগরীতে অবৈধ অস্ত্রের মহড়া শুরু করে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ আ’লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এর মধ্যে ১৮ জুলাই নগরীর আখালিয়া ও ৪ আগস্ট কোর্ট পয়েন্টে যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডাররা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ছাত্র-জনতার উপর উপর হামলা চালায়। এসময় অত্যাধুনিক অস্ত্র দেখে আতংকিত হন সিলেটবাসী।

বিগত ৫ আগস্ট আওয়ামিলীগ সরকারের পতনের পর সিলেটেও আ’লীগের দলীয় কয়েকজন নেতাকর্মী আটক হয়েছেন। কিন্তু এখনো অস্ত্রধারী কাউকে আটক পারেনি পুলিশ কিংবা র‌্যাব। এমনকি উদ্ধার করা হয়নি ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। এ নিয়ে জনমনে বিরাজ করছে চাপা ক্ষোভ।

এদিকে বিগত ছাত্র-জনতার আন্দোলনে অবৈধ অস্ত্রধারী ১২ জনকে চিহ্নিত করেছে পুলিশ। বিভিন্ন উৎসের ছবি ও ভিডিও দেখে তাদের চিহ্নিত করা হয়েছে। এছাড়া র‌্যাবসহ রাষ্ট্রের অন্যান্য বাহিনীর পক্ষ থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে পৃথকভাবে অস্ত্রধারীদের চিহ্নিত করতে কাজ করছে। বেশকিছু অস্ত্রধারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হলেও সংশ্লিষ্ট বাহিনী নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় প্রকাশ থেকে বিরত রয়েছে বলে জানা গেছে। এদিকে ছাত্র-জনতার আন্দোলনে হবিগঞ্জে আরো ১২ অস্ত্রধারীকে শনাক্ত পুলিশ। তবে তদন্তের স্বার্থে কারো নাম প্রকাশ করা হচ্ছেনা বলে সংশ্লিষ্ট বাহিনী সূত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ছাত্র আন্দোলনে ব্যবহৃত অস্ত্রের মধ্যে যুদ্ধাস্ত্র বলে খ্যাত এম-১৬ রাইফেলও ছিল। প্রদর্শিত এম-১৬ রাইফেলটি যুবলীগ নেতা শিবলু আহমদের হাতে দেখা গেছে। এর আগে গত ১৮ জুলাই নগরের আখালিয়া এলাকায় পুলিশের সাথে জোটবদ্ধ হয়ে ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় অস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি ছুঁড়েন তৎকালীন ক্ষমতাসীন দলের ক্যাডাররা। পরবর্তীতে ৪ আগস্ট সিলেট নগরের কোর্ট পয়েন্টে পূর্ব ঘোষণা অনুযায়ী ছাত্র-জনতা অবস্থা নিলে তাদেরকে হটাতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ক্যাডাররা অস্ত্রের মহড়া দেন। তারা অস্ত্র হাতে ছাত্র-জনতার উপর ঝাঁপিয়ে পড়েন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুধু বিগত ছাত্র আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনকারীই নয়, এর আগেও অবৈধ প্রদর্শনকারীদের গ্রেফতার পুলিশ কাজ করছে। পুলিশ ছাড়াও আরো বিভিন্ন বাহিনী উন্নত প্রযুক্তি ব্যবহার করে অস্ত্রধারীদের পরিচয় চিহ্নিত করতে কাজ করছে। কিন্তু এখনো কোন অস্ত্রধারীদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

কারণ তাদের অবস্থান শনাক্ত করা যাচ্ছেনা। বিভিন্ন বাহিনী উন্নত প্রযুক্তির সমন্বয়ে তাদের বর্তমান অবস্থান জানার চেষ্টা করছে। দেশের অভ্যন্তরে থাকা সকল অস্ত্রধারীকে গ্রেফতার করা হবে। একই সাথে কারো কাছে তাদের অবস্থান জানা থাকলে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!