শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন কোহলি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নিজের সিদ্ধান্ত আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছিলেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি।

তবে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা কোহলিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেন। তবুও নিজের সিদ্ধান্তে অটল থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন কোহলি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ১৪ বছরের পথচলার ইতি টানলেন ভারতের কিংবদন্তি এই ব্যাটার। সেই পোস্টে কোহলি লেখেন, ‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম।

সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করবো

তিনি আরও লেখেন, ‘সাদা পোশাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।’

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!