শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বাংলাদেশের বিপক্ষে যাদের নিয়ে লড়বে নিউজিল্যান্ড ‘এ’ দল

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে পহেলা মে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য গত শনিবার স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আজ তারুণ্যে ঠাসা ১৫ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ডের এই সফর মূলত গত বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা শঙ্কায় সিরিজটি স্থগিত হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুনভাবে সিরিজের সময়সূচি ঠিক করা হয়। সাদা ও লাল বলের সিরিজটি নিয়ে উচ্ছ্বসিত ব্ল্যাক ক্যাপসরা।

বাংলাদেশ সিরিজে ১৫ সদস্যের দলে থাকা ৯ ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। স্কোয়াডে রাখা হয়েছে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা তারকাদের। কদিন আগে পাকিস্তান সফরে খেলে আসা নিক কেলিকে সাদা বলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে।

নিউজিল্যান্ড ‘এ’ দলের লাল বলের অধিনায়ক জো কার্টার। এই দলে আছেন মিচেল হে, মুহাম্মদ আব্বাস, বেন লিস্টারের মতো তারকারা। বাকিদের যারা আছেন তারাও ঘরোয়া ক্রিকেটে সেরা ফর্মে আছেন।

সফরে কোচ হিসেবে থাকছেন বব কার্টার। উপমহাদেশ সফর নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত, ‘বাংলাদেশ সফর নিয়ে আমরা ভাবছি। গ্রীষ্মকালের যারা ‍দুর্দান্ত পারফর্ম করেছিলেন, তাদের জন্য সফরটি উপহারস্বরূপ।

বেশিরভাগ খেলোয়াড়ের জন্য এটি হতে যাচ্ছে উপমহাদেশে প্রথম ট্যুর। তাদের দক্ষতা প্রমাণের জন্য এই কন্ডিশনের চ্যালেঞ্জ এবং সুযোগ পাওয়া দারুণ কিছু।’

এনামুল-মোস্তাফিজদের বিপক্ষে আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ‘এ’ দল।

১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দল পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড ‘এ’ দলনিক কেলি (সাদা বলের অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদি অশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফুলকস, ডিন ফক্সক্রফ্ট, মিচ হে, কার্টিস হিফি, জেডেন লেনক্স, বেন লিস্টার, রিস মারিউ ও ডেল ফিলিপস।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!