সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির‌ দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

সোমবার (১৪ অক্টোবর) তার দেশত্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন- রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।

এ ছাড়াও তার ফেসবুক আইডিতে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি।

এরপর গত ৬ অক্টোবর সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়। তার একদিন পর ৭ অক্টোবর চাকরি থেকে সাসপেন্ড করা হয়। তারই দুদিন পর ৯ অক্টোবর খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলাটি করেন মোল্যা শওকত হোসেন বাবু নামে একব্যক্তি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!