শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

প্রিমিয়ার ফুটবল লিগে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান। কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

দুদলেরই হোম ভেন্যু কুমিল্লা। দুদলের সমর্থকরাই ম্যাচটি দেখতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। এ মৌসুমে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এটি তৃতীয় সাক্ষাৎ লিগে দ্বিতীয়।

লিগে প্রথম দেখায় ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান। তবে প্রথমপর্বের আবাহনীর সঙ্গে দ্বিতীয় পর্বে বেশ পার্থক্য। শুধু স্থানীয় ফুটবলার নিয়ে দল গড়ে মৌসুম শুরু করেছিল আবাহনী। মধ্যবর্তী দলবদলে তারা দুই বিদেশি যোগ করে নিজেদের শক্তি বাড়িয়ে নিয়েছে। ফলও তারা পেতে শুরু করেছে।

ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আবাহনী। মোহামেডান যেখানে এই টুর্নামেন্টের গ্রুপপর্বই পেরোতে পারেনি। পয়েন্ট টেবিলের দিক থেকেও এই ম্যাচ গুরুত্বপূর্ণ।

শীর্ষে থাকা মোহামেডানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আবাহনী। আজ তারা সাদা-কালোদের হারিয়ে দিতে পারলে ২৯ পয়েন্ট নিয়ে ব্যবধান অনেকটাই কমিয়ে আনতে পারবে।

অন্যদিকে শীর্ষে থাকা মোহামেডানের ৩০ পয়েন্ট। আজ তারা জিতলে আবাহনীকে অনেকটা পেছনে ফেলতে পারবে ৩৩ পয়েন্ট নিয়ে। এমন ম্যাচে কেউ পয়েন্ট হারাতে চাইবে না। লিগের ১২তম রাউন্ডে আজ আরও দুটি ম্যাচ রয়েছে।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে টেবিলের তৃতীয় স্থানে থাকা কিংসের মুখোমুখি হবে রহমতগঞ্জ।

একই সময়ে ময়মনসিংহের রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!