শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

থাইল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

লাহোরে নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই মিশনের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় থাই অধিনায়ক নেরুমল চাইওয়াই।

থাইল্যান্ডের বিপক্ষে আজ একই সঙ্গে অধিনায়কত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। ওপেনিংয়ে নেমেছেন ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি। তানজিমের স্পিনটাও কার্যকরী হতে পারে এই ম্যাচে। ব্যাটিং লাইনআপে আরও আছেন শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারির মতো তারকারা।

বাংলাদেশের একাদশে আছেন দুই লেগস্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন। রাবেয়ার ব্যাটিংটাও মিডল অর্ডারে কাজে দিতে পারে।

পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি আছেন একাদশে। স্পিন আক্রমণে আরও আছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। রিতুর সঙ্গে পেস আক্রমণে আছেন মারুফা আকতার।

বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এই ছয় দল খেলবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম-লাহোরের এই দুই মাঠে হবে বাছাইপর্বের ম্যাচগুলো।

১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!