বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ মোস্তাকুর রহমান রুমনসহ অসুস্থ্য নেতাকর্মীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাথরে চাঁদাবাজি কান্ডে অডিও ভাইরাল, সচেতন নাগরিকদের বিক্ষোভ সিলেটে ভেজাল গুড় ও চানাচুর তৈরির দায়ে মাশরাফির মালিককে কারাদন্ড সিলেটে নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের সিলেটের এসপি বদলি, দায়িত্বে এলেন সাদেক হাউজিং এস্টেটে ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা শহরের বাইরে অবস্থান করছে : পুলিশ কমিশনার গত মাসে সিলেটে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নি হ ত

৪৩তম বিসিএসে নিয়োগ প্রজ্ঞাপন হতে পারে চলতি সপ্তাহে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- চলতি সপ্তাহে জারি হতে পারে ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন। এ সংক্রান্ত সব কাজ সম্পন্ন করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। পিএসসির সুপারিশপ্রাপ্তদের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হবে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের যুগ্ম সচিব রহিমা আক্তার বলেন, খুব রিসেন্ট ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন হবে, ইনশাআল্লাহ। আমাদের কাজ শেষ। আশা করছি, এ সপ্তাহের মধ্যেই হবে। আমরা প্রার্থীদের উদ্যেগ-উৎকণ্ঠা বুঝতে পারছি। আমরা আমাদের কাজ শেষ করেছি।

পিএসসির সুপারিশের প্রায় ১০ মাস পর এ নিয়োগ দেয়া হচ্ছে। আর এ বিসিএসের পুরো নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সময় লাগছে প্রায় চার বছর।

গত বছরের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট দুই হাজার ৮০৫ জন নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়। তাদের মধ্যে ক্যাডার ২ হাজার ১৬৩ জন এবং নন-ক্যাডার ৬৪২ জন।

২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত বছরের ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেন। এর আগে ২০২২ সালের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। প্রকাশিত ফলাফলে ১৫ হাজার ২২৯ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হন।

২০২১ সালের ২৯ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষা হয়। এ পরীক্ষায় অংশ নিতে চার লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী আবেদন করেন, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

বিভিন্ন ক্যাডারের দুই হাজার ২১৮টি শূন্যপদ পূরণে ২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ওই বছরের ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!