শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

পাকিস্তানকে ৮৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা।  মিচ হে’র অপরাজিত ৯৯ রানে ভর করে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।

হ্যামিল্টনে প্রথমে ব্যাটিং থেকে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৯২ রান সংগ্রহ করেছিল। জবাবে আরও একবার ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানের ইনিংস ৪২ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায়।

ক্যারিয়ার সেরা ওয়ানডে ইনিংসে হে পাকিস্তানী বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। মোহাম্মদ ওয়াসিমের শেষ ওভারে ২২ রান নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

হে’র এই ব্যাটিংয়ের প্রশংসা করেছেন উভয় দলের অধিনায়ক। কিউই অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল বলেন, ‘আমরা শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে ছিলাম।

কিন্তু মিচ যেভাবে অসাধারন ব্যাটিং করেছে তাতে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক রান সংগ্রহ করার পথ খুলে যায়।’

পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান নিউজিল্যান্ডের বোলাদের সুইং ও বাউন্স মোকাবেলা করতে না পারার জন্য ব্যাটারদের ব্যর্থতাকে সামনে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘মিচ হে দুর্দান্ত খেলেছে। এ কারণেই নিউজিল্যান্ড একটি লড়াকু ইনিংস উপহার দেয়।’

৭৮ বলে ইনিংসে হে সাতটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। ২৭তম ওভারে ১৩২ রানে ৫ উইকেট পতনের পর দলের হাল ধরেন হে।
জবাবে পাকিস্তান তৃতীয় ওভারে উইল ও’রুর্কের বলে ফার্স্ট স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন আব্দুল্লাহ শফিক। বাবর আজম ও ইমাম-উল-হক দ্রুতই জ্যাকব ডাফির শিকারে পরিণত হলে ষষ্ঠ ওভারে ৩ উইকেট ৯ রান সংগ্রহ করে সফরকারীরা।

৫৯ রানে ৫ উইকেট নেয়া বেন সিয়ার্স প্রথম ওভারেই জোড়া আঘাত হেনেছেন। সালমান আগা (৯) ও মোহাম্মদ রিজওয়ান (৫) প্যাভিলিয়নের পথ ধরলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩২।

তৈয়ব তাহির ও ফাহিম আশরাফ ৯ ওভারে ৩৩ রান যোগ করেন। কিন্তু সিয়ার্স আবারও জোড়া আঘাতে তাহির ও ওয়াসিমকে তুলে নিলে ৭২ রানে ৭ উইকেট হারিয় খেই হারিয়ে ফেলে পাকিস্তান।

৩ রানে ব্যাটিংয়ে থাকা হারিস রউফের হেলমেটে ও’রুর্কের একটি বল এসে আঘাত করলে রিটায়ার হার্ট হয়ে তাকে ফিরে যেতে হয়।

রউফের কনকাশন বদলি হিসেবে খেলতে নামা নাসিম শাহ আশরাফের সঙ্গে ৬০ রানের একটি জুটি গড়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। উভয়ের ব্যাট থেকে এসেছে হাফ সেঞ্চুরির ইনিংস।

আশরাফ করেছেন ৭৩ রান, নাসিমের ব্যাট থেকে এসেছে ৫১ রান। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি মাউন্ট মঙ্গানুইতে শুক্রবার অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!