শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

নেপালের প্রধান কোচের দায়িত্বে পেলেন স্টুয়ার্ট ল

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

নেপাল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার স্টুয়ার্ট ল। আগামী দুই বছরের জন্য তিনি মন্টি দেসাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। এ বছরের ফেব্রুয়ারিতে মন্টির সঙ্গে নেপালের দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।

৫৬ বছর বয়সী ল’র কোচিংয়ে বিশাল অভিজ্ঞতা রয়েছে। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের পুরুষ দলের কোচ হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন বছরের চুক্তি থাকলেও সাত মাসের মধ্যে তাকে পদ ছাড়তে হয়েছে।

এর আগে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের স্থায়ী কোচ ও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেও কোচ ছিলেন ল। ২০১২ সালে তার অধীনে বাংলাদেশ প্রথমবারের মত এশিয়া কাপের ফাইনালে খেলেছিল। অস্ট্রেলিয়ার হয়ে ল ৫৪টি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলেছেন।

মন্টি দেসাইয়ের অধীনে নেপাল সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। গত বছর জুনে টি-২০ বিশ্বকাপে খেলার কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে নেপাল।

বিশ্বকাপে তিন ম্যাচের কোনটিতেই জিততে পারেনি নেপাল। ২০২৩ সালের বিশ্বকাপের আগে নেপাল প্রথমবারের মত এশিয়া কাপে খেলার সুযোগ পায়। কিন্তু সেখানেও কোন ম্যাচ না জিতে বাড়ি ফিরতে হয়েছিল।

বিশ্বকাপ লিগ-২ সূচীর অংশ হিসেবে জুনে স্কটল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে নেপাল। এই সিরিজের তৃতীয় দল হলো নেদারল্যান্ডস।

বিশ্বকাপের লিগ-২ টেবিলে এই মুহূর্তে তলানির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। এটাই ল’য়ের নেপালের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট।
সূত্র: বাসস

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!