শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বাসায় ফিরে গেলেন তামিম

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

তামিম ইকবালকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে তাই বাসায় ফিরে গেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

গত ২৪ এপ্রিল তামিম বিকেএসপিতে হার্ট অ্যাটাকের শিকার হন। এরপর ২২ মিনিট অচেতন অবস্থায় ছিলেন তিনি। পরিস্থিতি খারাপ দেখে তাকে নিয়ে যাওয়া হয় বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে।

সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপর দ্রুততম সময়ে তার হার্টে অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে হার্টে রিং পরানো হয়।

এরপর আরও উন্নত চিকিৎসার জন্য তামিমকে ঢাকায় আনা হয় গত ২৬ মার্চ। এভারকেয়ার হাসপাতালে চলছিল তার চিকিৎসা। সেখান থেকে আজ ছাড়া পেলেন তিনি।

তামিম হাসপাতাল ছাড়ছেন বটে। তবে এরপর তার সামনে কঠিন পথ পড়ে আছে। নানা নিয়ম মানতে হবে তাকে। বিষয়টা জানিয়েছেন মেডিক্যাল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবউদ্দিন তালুকদার।

তিনি বলেন, ‘এমন হার্ট অ্যাটাকের পর এসব রোগীদের খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে। ব্লক না হলেও হতে পারে।

তাই ওনাকে অ্যাসেস করতে হবে, নিয়মিত ফলোআপে থাকতে হবে। লাইফস্টাইল বদলাতে হবে, মোটিভেশন করতে হবে।

তামিমের টিম ও তামিমের পরিবার এবং তামিমকে নিজেরও আমাদের সঙ্গে কো-অপারেট করতে হবে।’

প্রশ্ন আছে তার খেলায় ফেরা নিয়েও। তামিম কবে খেলায় ফিরবেন, সে প্রশ্নের জবাব আপাতত দিতে পারেননি তার ডাক্তাররা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!