শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

যুবরাজের ৭ ছক্কার ঝড়ে উড়ে গেছে অস্ট্রেলিয়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ভারতের বিধ্বংসী ব্যাটসম্যানের তালিকায় এবার জায়গা হবে যুবরাজ সিংয়ের। ২০০৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬টি ছক্কা মারা কীর্তি আছে এই যুবরাজ সিংয়ের।

সেই তিনি যে এখনও ব্যাট হাতে বোলারদের কচুকাটা করতে ভুলে যাননি সেটা আরও একবার মনে করিয়ে দিয়েছেন ইন্টারন্যাশনাল মাস্টার লিগ টি-টোয়েন্টিতে।

যুবরাজের ৭ ছক্কার ঝড়ে উড়ে গেছে অস্ট্রেলিয়া। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে দলটি।

ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২২০ রানের শক্ত পুঁজি দাঁড় করায় শচীন টেন্ডুলকারের দল।

যেখানে ৩০ বলে ৪২ রান করেন শচীন। দলের হয়ে সর্বোচ্চ রান আসে যুবরাজের ব্যাট থেকে। ৩০ বলে ৭ ছক্কা ও ১ চারে ৫৯ রান আসে এই অলরাউন্ডারের ব্যাট থেকে।

লক্ষ্য তাড়া করতে নেমে রান পাহাড়ে চাপা পড়ে অস্ট্রেলিয়া। ১৮.১ ওভারে অলআউট হওয়ার আগে দলটি করতে পেরেছে ১২৬ রান। যেখানে ৩০ বলে সর্বোচ্চ ৩৯ রান এসেছে বেন কাটিংয়ের ব্যাট থেকে।

টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেকরা। যেখানে জয়ী দল ১৬ মার্চ ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!