শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের নারী দল ঘোষণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ব্যর্থতা নিয়ে ফিরেছে বাংলাদেশ পুরুষ জাতীয় দল। এবার মেয়েরাও সেখানে ২০২৫ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে যাবে।

আগামী ৫-১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া বাছাইয়ের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা ৩ এপ্রিল পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়ে যাবে।

এখনও আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক না হওয়া ইশমা তানজিম আসন্ন বাছাইপর্বের জন্য ডাক পেয়েছেন। এর আগে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৪টি।

এদিকে, গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ নারী দল। কিন্তু ২-১ ব্যবধানে হেরে তারা সেই সুযোগ হাতছাড়া করে। ফলে জ্যোতিদের খেলতে হচ্ছে বাছাইপর্ব।

পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। তাদের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের এই মেগা প্রতিযোগিতায় অংশ নেবে মোট ৮টি দল।
যেখানে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আর স্বাগতিক হওয়ায় সরাসরি খেলা নিশ্চিত ভারতের।
এই ছয় দলের বাইরে বাকি দুটি দল আসবে বাছাইপর্ব থেকে। সেখানে ৬টি দল অংশ নেবে। বাছাইপর্বে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল খেলবে মূল পর্বে।
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদোস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আখতার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মনি।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!