শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

কোহলির ক্রাশ এখন জেনেলিয়া ডি’সুজা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- কখনও দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া, আবার কখনও সানজানা গালরানির নামও জুড়েছিল।

ব্রাজিলের অভিনেত্রী ইজাবেল লেইতের সঙ্গেও নাকি চুটিয়ে প্রেম করেছিলেন বিরাট কোহলি। খোদ কোহলি একবার শুনিয়েছিলেন ক্রাশের গল্প। যিনি এখন দুই বাচ্চার মা।

ততদিনে নিজের নামও ছড়িয়ে পড়েছে। ক্রিকেট দিয়ে জাত চিনিয়ে যাচ্ছিলেন কোহলি। জাতীয় দলের হয়ে রানের বন্যা ছোটাচ্ছেন, ঘরোয়াতে দেখাচ্ছেন দাপট এবং আইপিএলে হচ্ছিলেন বিধ্বংসী।

২০১২ সালে উড়ন্ত কোহলিকে জিজ্ঞেস করা হলো পছন্দের বলিউড অভিনেত্রী কে? কোনো সময়ক্ষেপন না করেই কোহলি একটি নাম জানিয়েছিল, যিনি বলিউডে তেমন কোনো বড় হিরোইন নন।

ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকের সেই সাক্ষাৎকারে বলিউডের সেই নায়িকাকে ‘কিউট’ বলে আখ্যা দিয়েছিলেন কোহলি। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পার্টি চলাকালে কিং কোহলির কাছে প্রশ্ন আসে, এমন এক অভিনেত্রীর নাম নিতে, যাকে তিনি ক্রিকেট খেলতে দেখতে চান। কোহলি বলেন,জেনেলিয়া ডি’সুজার নাম।

এত বড় বড় অভিনেত্রী থাকতে কোহলি কেন জেনেলিয়াকে বেঁছে নিলেন? কোহলি এবারও দেন সপাট জবাব, ‘কারণ ও কিউট।’ কোহলির সেই বক্তব্য আলোচনার খোরাক জুগিয়েছিল। ২০১২ সালে ওই ঘটনার পর কোহলির ক্রাশ বিয়েও সেরে নেন। অভিনয় থেকেও নেন লম্বা বিরতি। এরপর জল গড়িয়েছে বহুদূর।

বলিউড অভিনেতা রীতেশ দেশমুখকে সেবছরই বিয়ে করেন জেনেলিয়া। বলিউডের এখন অবধি তাদের সম্পর্ক টিকে আছে। দুজনকে বলা হয় পাওয়ার কাপল।

২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবির সেট থেকে রীতেশ-প্রেম শুরু। এই দম্পতির ঘরে এখন দুটি ছেলে। বড় ছেলে রিয়ানের জন্ম হয় ২০১৪ সালে এবং ছোট ছেলে রাহিলের ২০১৬ সালে।

ক্রাশের দুটি সন্তান হওয়ার পর বিয়ে করেন কোহলিও। এবারও সেই বলিউডের নায়িকা। ২০১৭ সালে ইতালিতে আনুষ্কা শর্মার সঙ্গে গাঁটছাড় বাঁধেন ভারতের অন্যতম সেরা ব্যাটার। তাদের ঘরেও এখন দুটি সন্তান। ২০২১ সালে মেয়ে ভামিকার, গতবছর জন্ম নেয় ছেলে অকায় কোহলি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!