শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বুধবার শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দুদলের ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের মেয়েদের জন্য এ ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। কেননা, সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মেয়েদের।

‘বি’ গ্রুপে দুই ম্যাচ খেলে একটি জয়ে বাংলাদেশ নারী দলের অর্জন ২ পয়েন্ট। বাংলাদেশের সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট অর্জন ওয়েস্ট ইন্ডিজেরও। সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তালিকায় শীর্ষে ইংল্যান্ড। তাই সেমিফাইনালে খেলার জন্য গ্রুপে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হলে পয়েন্ট অর্জন করতেই হবে বাংলাদেশকে।

গ্রুপপর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারায় বাংলাদেশ। কিন্তু ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরে পিছিয়ে পড়েন লাল-সবুজের জার্সিধারীরা। তবে এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কীভাবে সফল হওয়া যায়, এখন শুধু সেদিকেই পূর্ণ মনোযোগ তাদের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ম্যাচে খেলে প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!