প্রথম সকাল ডেস্ক:- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পশ্চিম উপকূলে সারাসোটা কাউন্টির সিয়েস্তা কীর কাছে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০৫ কিলোমিটার। মিল্টনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় এলাকায় আকস্মিক বন্যা এবং শক্তিশালী ঢেউ আঘাত হানার সম্ভাবনাও প্রবল। বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের তাণ্ডবে ফ্লোরিডায় ২০ লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেন্ট লুসি কাউন্টিতে হতাহতের খবরও এসেছে। রাজ্যের ৫১টি শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে সেখানকার স্কুল-কলেজ।
ফ্লোরিডার কেন্দ্রস্থলে অবস্থিত অরল্যান্ডো এবং পূর্ব উপকূলের ডেটোনা বিচ শহরের আশপাশের উপকূলীয় এলাকাগুলোতেও আকস্মিক বন্যার সতর্কতা জারি করা