শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সবশেষ ম্যাচে লাস পালমাসের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা। তাতে লা লিগায় পয়েন্ট টেবিলের শীষস্থানে উঠে এসেছেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

এবার কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে আজ মাঠে নামছেন ইয়ামাল-রাফিনিয়ারা।

ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচটি বার্সেলোনার ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি শিরোপাধারী দল বার্সেলোনা। এখন পর্যন্ত ৩১ বার শিরোপা উঁচিয়ে ধরেছেন কাতালানরা। অন্যদিকে অতীতের পরিসংখ্যানে কোপা দেল রে’তে ডিয়েগো সিমিওনের দলের চেয়ে এগিয়ে আছে হ্যান্সি ফ্লিকের দল। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে মোট ছয় বার মুখোমুখি হয়েছে এই দুল। সেখানে বার্সার পাঁচ জয়ের বিপরীতে একটি জয়ও নেই অ্যাতলেটিকোর। বাকি একটি ম্যাচ ড্র হয়।

তবে এই ম্যাচে কাতালান সমর্থকদের জন্য কিছুটা হলেও হাতাশার কারণ হতে পারে দলের গুরুত্বপূর্ণ সদস্য লামিন ইয়ামালের ইনজুরি। সবশেষ লাস পালমাসের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পান এই স্প্যানিশ তারকা।

তার পা থেকে অঝরে রক্ত পড়তে দেখা যায়। অ্যাতলেটিকোর বিপক্ষে ম্যাচের আগে গতকাল অনুশীলন করেননি তিনি। যার কারণে এই ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, সেটি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!