শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিল বাংলাদেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ভারতের পর বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও হেরেছে টাইগাররা। কিউইদের বিপক্ষে ব্যর্থ ছিলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর।

সিনিয়র ক্রিকেটাররা আইসিসি ইভেন্টে পারফর্ম করতে পারেন না উল্লেখ করে একসময় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের কোচ জাফর বলেন, ‘আমরা শুধুমাত্র সম্ভবত সাকিবকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দেখেছি, যেখানে তিনি ব্যতিক্রমী পারফর্মার ছিলেন।

আমি জানি না এটি চাপের কারণে হয় কি না, নাকি তারা নিজেরাই অতিরিক্ত চাপ নিয়ে ফেলে, তারা যেন ঠিক পারফর্ম করতেই পারে না।

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ ডে অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বাংলাদেশ দলের সিনিয়র নির্ভরতার সমালোচনাই করেছেন জাফর। তিনি বলেন, ‘আজকের শট নির্বাচনও খুব হতাশাজনক ছিল।

মুশফিক যে শটটি খেললেন, মাহমুদউল্লাহর সেই বেহিসাবি শট এটি তো বাঁচা-মরার ম্যাচ ছিল। এ ধরনের ম্যাচে আপনি চান যে তারা সামনে এসে দলকে জেতানোর জন্য খেলুক। কিন্তু দুর্ভাগ্যবশত, আইসিসি ইভেন্টগুলোতে এটাই বাংলাদেশের গল্প হয়ে দাঁড়িয়েছে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০ রান করে যেত বলে মনে করেন জাফর। তিনি বলেন, ‘ওই পিচে সহজেই ৩০০-এর বেশি রান করা যেত। বাংলাদেশের ব্যাটারদের নিজেদেরই দোষ দেওয়া উচিত। বোলারদের কাছে এটা অনেক বেশি চাওয়া যে, তারা নিউজিল্যান্ডকে ২৪০ রানের নিচে অলআউট করবে।’

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!