শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

৮ জেল সুপারকে বদলি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- কারা অধিদফতরের প্রস্তাবনার পরি প্রেক্ষিতে আট জেল সুপারকে বদলি করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা -১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে অনুযায়ী, রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) প্রশান্ত কুমার বণিককে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব), ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) জাহানারা বেগমকে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব), সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) হালিমা খাতুনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব), কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) মো. আব্দুল জলিলকে ফেনী জেলা কারাগার জেল সুপার, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুর রহমানকে চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার, চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ ফোরকান ওয়াহিদকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার, নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেনকে গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এবং জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমাকে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার হিসেবে বদলি করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!