প্রথম সকাল ডেস্ক:- চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের বিদায়ের পর ধস নামে টাইগারদের ব্যাটিং লাইনআপে।
পাকিস্তান শাহিনসের বোলারদের তোপে দাঁড়াতে পারেননি মুশফিকুর রহিম-জাকের আলীর মতো ব্যাটাররা। ৭০ বল বাকী থাকতেই ২০২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
এরপর ক্রিজে আসা শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সৌম্য। তবে দলীয় ৫০ রানে ২১ বলে ১২ রান করে আউট হন শান্ত। তার বিদায়ের পর দ্রুতই ফিরে যান সৌম্য ৩৮ বলে ৩৫ রান করেন তিনি।