মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগরে তারেক হ ত্যা মামলার পলাতক তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রে ফ তা র ড. মো. দিদার চৌধুরী হলেন মাউশি সিলেট অঞ্চলের পরিচালক সিলেটের জৈন্তাপুরে পাথর ক্রাশিংয়ের দায়ে ২ মিলকে জরিমানা বিশ্বনাথে ঝোপ থেকে নারীর মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার জিন্দাবাজার এলাকার ওভারসিজ সেন্টার ভেঙ্গে ফেলার নির্দেশ সিসিকে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক ভোগান্তি চরমে, নতুন প্রশাসকের ৬ অগ্রাধিকার ছাতক-সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছর ধরে হরিলুটের অভিযোগ অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ব্রিটেন, ট্রাম্প বললেন এমনটা হবে ভাবিনি

৩৩টি ব্যাংকে হজের নিবন্ধন ফি জমা দেওয়া যাবে

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমোদন পেয়েছে ৩৩টি ব্যাংক। এসব ব্যাংকে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফির অর্থ জমা দেওয়া যাবে। গত ১৩ আগস্ট ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

যেসব ব্যাংক আগামী হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেয়েছে তা হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইসিবি ইসলামিক ব্যাংক, পূবালী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, দি সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও শাহাজালাল ইসলামী ব্যাংক।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রাক-নিবন্ধনের অর্থ প্রতি ৩০ দিবসের মধ্যে সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে স্থানান্তর করতে হবে। হজযাত্রীর বিপরীতে কোনো হজ এজেন্সিকে ঋণ দেওয়া যাবে না।

এছাড়া হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বা নিবন্ধনের অর্থ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা থাকবে। এ অর্থ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত নির্ধারিত খাত ছাড়া অন্য খাতে ব্যবহার বা স্থানান্তর করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!