রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

২১ ও ২২ নং ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে শাহপরান থানা স্বেচ্ছাসেবকদলের মতবিনিময়

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

সিলেট মহানগর শাহপরান থানা স্বেচ্ছাসেবকদলের অন্তর্গত ২১ ও ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দের সাথে নবগঠিত শাহপরান থানা স্বেচ্ছাসেবকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০মে) রাতে নগরীর উপশহরস্থ এলাকায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহপরান থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল হক মাসুম। শাহপরান থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আনোয়ারুজ্জামান চৌধুরী সাজু’র সভাপতিত্বে এবং  যুগ্ম-আহবায়ক হাসিব আহমদ ও সদস্য মোহাম্মদ আলী জাকারিয়া’র যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুলেমান খাঁ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, যুগ্ম আহবায়ক সেকুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক রুপা মিয়া, যুগ্ম আহবায়ক মো. ফজলু মিয়া, যুগ্ম আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক মো. গোলাম কিবরিয়া রাজু, সদস্য সুমন উদ্দিন চৌধুরী, মো. তারেক আহমদ, কায়েস আহমদ (দপ্তরের দায়িত্বে), এম এ খায়ের চৌধুরী (সহ-দপ্তরের দায়িত্বে), মুজিব আহমদ, দিদার আহমদ চৌধুরী, সুজন আহমদ, ইনজাম আহমদ, কুদ্দুস মিয়া।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ২১নং ওয়ার্ডের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার।

সভায় বক্তব্য রাখেন- ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আহমদ, ২১নং ওয়ার্ড  স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য জাবেদ আহমদ, ২১নং ওয়ার্ড  স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রায়হান, ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মারুফ আহমদ অনিক, ২২নং ওয়ার্ড  স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সারওয়ার আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। দেশের মানুষ ছিল অধিকার বঞ্চিত। তারা এখন ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সরকার গঠন করতে চায়।

বক্তারা বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হলে দেশের মানুষ অধিকার আদায়ে আবারো রাজপথে নামতে বাধ্য হবে। বক্তারা আগামী দিনের যেকোন আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!