মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৪শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পেট্টোল পাম্পের ম্যানেজারের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট নগরীতে আজ থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আট বছর পর খালাস পেলেন আসিফ আকবর ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা? স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যাবে কাল ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত

১৪ জনকে ১৮ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক ১০মন্ত্রী, ২ উপদেষ্টা, ১ সচিব ও এক সাবেক সেনাকর্মকর্তাকে।

রোববার (২৭ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এ আবেদন করা হলে তাদের গ্রেফতার দেখানো হয়।
ট্রাইব্যুনালের অপর দুই বিচারপতি হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গ্রেফতারকৃতদের আগামী ১৮ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করতা বলা হয়েছে।
গত ১৭ অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অন্যান্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন, শেখ হাসিনা বোন শেখ রেহানা, শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্য মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, আকম মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, ডিবি হারুন, পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ার্দার, সাবেক ডিএমপি হাবিবুর রহমান, সাবেক র‌্যাব ডিজি হারুন অর রশিদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক আনাম সিদ্দিকী, বিচারপতি মানিক, ড. জাফর ইকবাল, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। বাকিদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করেনি প্রসিকিউশন টিম।
এর আগে পৃথক মামলায় ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!