শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

১৪৭ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা, জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

সামিউন বশিরের দুর্দান্ত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। জিম্বাবুয়ের হারারেতে চলমান অনূর্ধ্ব–১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বুধবার ১৪৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

তবে সাতে নামা সামিউন বশির ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় গড়া ৫২ রানের বিধ্বংসী ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। অপরপ্রান্তে মো. আবদুল্লাহ করেন ২০ রান।

৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে যুবারা। এর আগে দক্ষিণ আফ্রিকাকে ১৪৭ রানে অলআউট করে বাংলাদেশ। ৪ উইকেট নেন সানজিদ মজুমদার, ২টি করে পান আল ফাহাদ ও সামিউন বশির।

টুর্নামেন্টে বাংলাদেশ আগামী শুক্রবার খেলবে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে। ফাইনালে ১০ আগস্ট ফের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!