শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

১২ বছর পর ফিরে ১৫ বল টিকলেন কোহলি 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- দীর্ঘ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। রঞ্জিতে তার প্রত্যাবর্তনকে ঘিরে প্রত্যাশার কমতি ছিল না দর্শকদের। মাঠে হাজির হয়েছিলেন ধারণক্ষমতারও বেশি দর্শক। তবে প্রত্যাবর্তন সুখকর হয়নি কোহলির। টিকেছেন মাত্র ১৫ বল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিল্লি টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। মাঠে ফিল্ডিংয়ের সময়ই সমর্থকদের ভালোবাসা পান তিনি। তাদের উদ্দেশ্যে হাত নেড়ে তাদের ভালোবাসার প্রতিদান দেন কোহলি।

শুক্রবার (৩১ জানুয়ারি) ব্যাটিংয়ে নামেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। বেশ সতর্কভাবে শুরু করেন কোহলি। ২৮তম ওভারে একবার দারুণ স্ট্রেট ড্রাইভে চার মারেন তিনি। শেষ পর্যন্ত মাত্র ১৫ বল টিকতে পারেন ভারতের সাবেক এই অধিনায়ক।

হর্ষ সাংওয়ানের ইনসুইং ডেলিভারিতে ব্যাট-প্যাডের মাঝের ফাঁক গলে তার অফ-স্ট্যাম্প উড়ে যায়। সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়ামে নেমে আসে পিনপতন নিরবতা।

মাত্র ১৫ বল খেলে ৬ রান করেই ইনিংস শেষ করতে হয় কোহলিকে। এই ম্যাচে দিল্লির আরেকটি ইনিংস আছে। সে ইনিংসে ভালো কিছু করতে নিশ্চয়ই মুখিয়ে থাকবেন কিং কোহলি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!