বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদিতে নির্যাতনের শিকার মাধবপুরের আকলিমার দেশে ফেরার আকুতি শুক্রবার সিলেট আসছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী! হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাবে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড, ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হিরো আলম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী, মহানবীর (স.) ন্যায়পরায়ণতা অনুসরণ করবো আইজিসহ পুলিশের শীর্ষ ৬ পদে পরিবর্তন আসছে, যে কোন সময় প্রজ্ঞাপন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন এমপি তাহসিনা রুশদীর লুনা রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন, কে কতটি আসন পাবেন

হিরো আলম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকা থেকে তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ দায়ের করা মামলায় ১০ ফেব্রুয়ারি হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সম্প্রতি জানা যায়, হিরো আলম নিজ এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে সদর থানার পুলিশ তাকে ধরতে গেলে সে ঢাকায় পালানোর চেষ্টা করে। পরে গাড়ি নিয়ে ধাওয়া করে শাজাহানপুর থানা সংলগ্ন এলাকায় তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৬ মে সাদিয়া রহমান মিথিলা বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন। ওই দিন আদালতের বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইয়ের পুলিশ সুপারকে নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ দায়ের করা মামলায় ১০ ফেব্রুয়ারি হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সম্প্রতি জানা যায়, হিরো আলম নিজ এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে সদর থানার পুলিশ তাকে ধরতে গেলে সে ঢাকায় পালানোর চেষ্টা করে। পরে গাড়ি নিয়ে ধাওয়া করে শাজাহানপুর থানা সংলগ্ন এলাকায় তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৬ মে এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন। ওই দিন আদালতের বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইয়ের পুলিশ সুপারকে নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গ্রেপ্তার হিরো আলমকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!