শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

হামজা বাংলাদেশের মেসি : জামাল ভূঁইয়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- হামজা দেওয়ান চৌধুরী ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার বাংলাদেশ দলের হয়ে খেললেও বাংলাদেশ দলের অধিনায়কের আর্মব্যান্ড থাকছে জামাল ভূঁইয়ার হাতেই।

বুধবার (১৯ মার্চ) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়াকে দলের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

হামজা চৌধুরী বিশ্বের সেরা লিগ খেলছেন কয়েক বছর। ক্লাব ফুটবলে বৈশ্বিক পর্যায়ে খেললেও জাতীয় দলে অভিষেক হচ্ছে ২৫ মার্চ। তাই হামজা বলেন, ‘জামালসহ আরও অনেকে জাতীয় দলে দীর্ঘদিন খেলছে। তাদের কাছ থেকেও আমি শিখতে চাই।

জামাল ভূঁইয়া বাংলাদেশ দলের অধিনায়ক দীর্ঘদিন ধরে। এবার তার অধিনায়কত্বে খেলবেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ম্যাচের জন্য ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরে এসেছেন।

সুনীল আসলেও হামজা আসায় বাংলাদেশই এগিয়ে থাকছে, সেটা পরোক্ষভাবে বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক। এই বিষয়ে জামাল ভূইয়া বলেন, ‘সে (সুনীল) ভালো খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগ তো না। আমাদের ইংলিশ প্রিমিয়ারের খেলোয়াড় আছে।’

২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয় জামাল ভূঁইয়ার। তার পথ ধরেই আরও কয়েকজন খেলছেন। সেই পথ পরিক্রমায় এসেছেন হামজা চৌধুরী।

হামজা আসার পর বাংলাদেশের ফুটবল আবহ বদলেছে। সারাদেশ ফুটবল উন্মাদনায় মেতেছে। হামজাকে বাংলাদেশের ফুটবল মেসি আখ্যায়িত করেছেন জামাল, ‘হামজা বাংলাদেশের মেসি।’

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!