শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

হবিগঞ্জ ৯০০ বস্তা চোরাই চিনি ও নগদ টাকা জব্দ : আটক ৪

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজারের একটি বাসা থেকে ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি ও নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় ৪ পাচারকারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এ অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর বাজারে ব্যবসায়ী রহমত আলীর বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তার বাসার নিচতলা ও দোতলা থেকে ৫১৩ বস্তা ভারতীয় চিনি এবং ৬০ কেজি জিরা উদ্ধার করা হয়। এ ছাড়াও অপর একটি স্থান থেকেই ৩৮৭ বস্তা চিনি জব্দ করা হয়।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, চোরাকারবারীরা সেখানে ভারতীয় চিনি মজুত করে বাজারে বিক্রি করত। এজন্য প্রথমে তারা ভারতীয় বস্তা থেকে চিনি বের করে দেশীয় কোম্পানি ‘ফ্রেস’-এর লোগো সম্বলিত বস্তায় ভরে সেটি সীলগালা করে দিত। পরে ফ্রেস কোম্পানির চিনি বলে বাজারে বিক্রি করা হতো।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় বস্তা সেলাই করা ও টাকা গুণার মেশিন জব্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!