শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
টাইমের প্রতিবেদন, তারেক রহমানের সামনে ৫ চ্যালেঞ্জ বিএনপি যোগাযোগ করেছিল, আমি না বলে দিয়েছি : রুমিন ফারহানা মোনামি নির্বাচনে কার সমর্থক ছিলেন জানালেন তিনি দুই দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার হারালো ভারত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন মুশফিকুল ফজল আনসারী? ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮তেই বিএনপি ১টিতেখেলাফত মজলিস বিজয়ী প্রথমবারের মতো জাতীয় সংসদে যাবেন সিলেটের ১৪মুখ

হবিগঞ্জে ৪টি আসনে জয়ী হলেন যারা

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে সবকটি আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র  প্রার্থী। হবিগঞ্জে ৪টি আসনে জয়ী হলেন যারা তারা হলেন:-

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেজা কিবরিয়া বিজয়ী হয়েছেন। এ আসনের মোট ১৭৭ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকে ড. রেজা কিবরিয়া পেয়েছেন অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে ড. রেজা কিবরিয়া পেয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের সিরাজুল ইসলাম (মিরপুরি) রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৮৫৪ ভোট। 

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী বিএনপির ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের  দেয়াল ঘড়ি মার্কার প্রার্থী খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট। ভোটের শতকরা হার ৪৮ দশমিক ৬ শতাংশ।

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী জি কে গউস ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী কাজী মহসিন আহমেদ পেয়েছেন ৪৫ হাজার ৫৬৮ ভোট। ভোটের শতকরা হার ৫১ দশমিক ১২ শতাংশ।

হবিগঞ্জ-৪ (মাধবপুর চুনারুঘাট) আসনে বিএনপির সৈয়দ মোহাম্মদ ফয়সল ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। ভোটের শতকরা হার ৫৬ দশমিক ১০ শতাংশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!