শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত রজব আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রজব আলী একই গ্রামের গুল মামুদের ছেলে।

জানা যায়, বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের কাজল মিয়া ও মুহিবুর মিয়ার মধ্যে জায়গা সংক্রান্ত ও বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পরে আহদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রজব আলী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। তবে মরদেহ এখনো বাড়িতে আসেনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!