বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামে ফেসবুকে প্রতিপক্ষের বিরুদ্ধে লাইভ করাকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী পুরুষসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পশ্চিমভাগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছানু মিয়া (৪০), ধনু মিয়া (৫২), মুহিত মিয়া (৬০) ও রেনু মিয়া (৪২) কে জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্য আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিমভাগ গ্রামের তৈয়ব আলীর ছেলে অলি মিয়ার সাথে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তার ও নানা বিষয়াধি নিয়ে পুর্ব বিরোধ চলে আসছিল একই গ্রামের মৃত বুছা মিয়ার ছেলে ধনু মিয়ার।

এরই জের ধরে শুক্রবার বিকেলে ধনু মিয়ার ছেলে রনি মিয়া তার নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তৈয়ব আলীর আরেক ছেলে খলিল মিয়াকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে।

এ নিয়ে দু’পক্ষের মাঝে উত্তেজনা চলছিলো। এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় দুপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরে শনিবার সকালে তারা ফের দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়।

এর মধ্যে গুরুতর আহত অবস্থায় রুপালী আক্তার (১৫), আশরাফুল আলম (২০), সালেক আহমদ (২৮), ইমরান মিয়া (২৩), আশাদুল (২০), রাসেল মিয়া (২৭), জুয়েল মিয়া (২৫), নুর মিয়া (৪৫), ইমন মিয়া (২৫), কালাম মিয়া (৪০), আব্দুস সহিদ (৭০), আলী হোসেন (৩৫), রফিক মিয়া (২০), হৃদয় মিয়া (২২), সাদেকুর মিয়া (২৪), ধলাই মিয়া (৫০), আব্দুস সালাম (৪০), রাসেল মিয়া (৩৮), ওয়াহিদ মিয়া (৬০), খুর্শেদ মিয়া (২২), মোস্তাকিম (৪২), রহিমা বেগম (৫০), সুবেল মিয়া (২০), রুবেল মিয়া (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ফেসবুকে লাইভ দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন- অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!