সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :

স্বেচ্ছাসেবক দল নেতা সুজন মিয়ার পিতার মৃত্যুতে শোক প্রকাশ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শাহপরান (রহ.) থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মো. সুজন মিয়ার পিতা আব্দুল জলিলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফছর খাঁন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নেতৃবৃন্দ বলেন, আব্দুল জলিলের মৃত্যুতে তার পরিবারের মতো জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যরা আজ শোকাগ্রস্ত। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার ধৈর্য দান করেন। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!