বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ মোস্তাকুর রহমান রুমনসহ অসুস্থ্য নেতাকর্মীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাথরে চাঁদাবাজি কান্ডে অডিও ভাইরাল, সচেতন নাগরিকদের বিক্ষোভ সিলেটে ভেজাল গুড় ও চানাচুর তৈরির দায়ে মাশরাফির মালিককে কারাদন্ড সিলেটে নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের সিলেটের এসপি বদলি, দায়িত্বে এলেন সাদেক হাউজিং এস্টেটে ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা শহরের বাইরে অবস্থান করছে : পুলিশ কমিশনার গত মাসে সিলেটে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নি হ ত

স্বাস্থ্যকর শহর হিসেবে স্বীকৃতি পেল মদিনা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। মুসলিমদের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীর শহরটি ‘৮০ পয়েন্ট’ পেয়ে এই স্বীকৃতি আদায় করে নিল। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) এক অনুষ্ঠানে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান ডব্লিউএইচও’র স্বীকৃতি সনদ গ্রহণ করেন।

যুবরাজ সালমান বলেছেন, মদিনার এই স্বীকৃতি ‘নগর কেন্দ্রগুলোতে দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে নেতৃত্বের নিষ্ঠার উদাহরণ। তিনি মদিনার চলমান রূপান্তরকে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে একটি ‘শীর্ষস্থানীয় উন্নয়ন মডেল’ হিসেবে তুলে ধরেন। এটি সৌদির ‘ভিশন ২০৩০’ লক্ষ্যের অংশ।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, জেদ্দার পর মদিনাও মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যকর শহর হিসেবে অবস্থান সুদৃঢ় করেছে।

ডব্লিউএইচও’র অনুমোদন পেতে হলে একজন প্রতিযোগীকে ৮০টি মানদণ্ড পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে পার্ক, হাঁটার জায়গা এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও স্কুলের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রচার।

ডব্লিউএইচও সৌদি আরবের আরও ১৪টি শহরকে ‘স্বাস্থ্যকর’ স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা এবং শরুরাহ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!