রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

স্বাধীনতা দিবসে বিএনপির নতুন কর্মসূচি ঘোষনা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ কর্মসুচী ঘোষনা করা হয় বলে জানা যায়।

সোমবার (২৪ মার্চ) এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ মার্চ) ভোর ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এতে আরো জানানো হয়, পরে ওই দিন সকাল ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা এবং সকাল সাড়ে ৮টায় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির সিনিয়র নেতারা ও সমর্থকরা। সেখান থেকে ফিরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!