বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

স্ত্রীকে নিয়ে ২১ বছর পর শ্বশুরবাড়িতে গেলেন তারেক রহমান

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

প্রায় ২১ বছর পর শ্বশুরবাড়িতে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে শ্বশুরবাড়িতে পৌঁছান তিনি। রাত দেড়টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, তারেক রহমান সেখানে শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন।

জিয়ারত শেষে সেখানে তিনি খাবার খান। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জোবায়দা রহমান। এর আগে তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। এদিকে, দীর্ঘদিন পর জামাইয়ের আগমন উপলক্ষে শ্বশুরবাড়ি বাড়িতে দোয়া ও আপ্যায়নের আয়োজন করা হয়েছে। রান্না করা হয়েছে ৪০ হাঁড়ি আখনি। দোয়া শেষে রান্না করা ৪০ হাড়ি আখনি বিতরণ করা হয় প্রায় ১২ হাজার মানুষের মধ্যে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার জন্য বুধবার রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে অবতরণ করেন তারেক রহমান। পরে সেখান থেকে সরাসরি বাসে করে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। 

এরপর বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপির এই শীর্ষ নেতা। আজ সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় যোগ দিবেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!