শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সৌদি আরব পৌঁছেছেন ৬৮ হাজারের বেশি হজযাত্রী : মারা গেছেন ১২ জন

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

হজ পালনের উদ্দেশ্যে ৬৮ হাজারের বেশি বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৭৭টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন তারা। বুধবার (২৮ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজার ২৮০ জন বাংলাদেশি।

এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৬৯৭ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ৯২টি ফ্লাইটে ৩৫ হাজার ২৪৬ জন হজযাত্রী সৌদি আরবে পাড়ি জমিয়েছেন।

পাশাপাশি এই সময়ে সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৪ হাজার ৩৮৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

অন্যদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কা ও মদিনায় মোট ১২ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। এরমধ্যে ছয়জন মক্কায় এবং বাকি ছয়জন মদিনায় মারা গেছেন বলে জানিয়েছে আইটি হেল্প ডেস্ক।

গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

এরপর একই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হজযাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক্-হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি প্রাক্-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।

এ বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে যেতে নিবন্ধন করেছেন।

এ লক্ষ্যে আগামী ৩১ মে প্রাক্ হজ ফ্লাইট শেষ হবে। আর হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১০ জুন শুরু হবে ফিরতি ফ্লাইট।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!