শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সুরমা গেইট থেকে ৪৩১ বস্তা চিনিসহ ২জন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেটে ৪৩১ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (৯ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরের (ইসলাম নগর) মৃত সিরাজুল ইসলামের মো. সাহিদ আহমদ (২৬) ও জৈন্তাপুরের বাঘেরখালের সাধ উল্লাহর ছেলে ইমন আহমদ (১৮)।

পুলিশ জানায়, রোববার সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা গেইট বাইপাস পয়েন্ট থেকে একটি ভারতীয় চিনিবাহী গাড়ি আটক করে।

সেখানে তল্লাশী করে নীল পলিথিন দ্বারা আবৃত ৪৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার সর্বমোট ওজন ২১ হাজার ১১৯ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৩৪ হাজার ২৮০ টাকা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে শাহপরাণ (র.) থানায় মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!