বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:- সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুরের রাবার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিয়া বেগম (৫০) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী কাটাগাঙ এলাকার বাসিন্দা। তিনি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুর রাবার বাড়ি এলাকায় শান্তিগঞ্জের নোয়াখালী পয়েন্ট থেকে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সিলেটগামী মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে একজন নারীর মৃত্যু হয়। এসময় আরও তিনজন আহত হয়েছেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!