বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সুনামগঞ্জে এক ব্যাক্তির পুরুষাঙ্গ কেটে দিল প্রতিপক্ষরা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

আর্থিক লেনদেনের জেরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সবুজ মিয়া নামে এক স’মিল মালিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা গুরুতর আহত সবুজ মিয়াকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত মঙ্গলবার রাত ৮টার দিকে একই ইউনিয়নের কামলাবাজ গ্রামের সামনে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটায়।

সবুজ মিয়া উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। উপজেলা সদরের উকিলপাড়া মোড়ে সবুজের একটি স’মিল রয়েছে। জানা গেছে, উপজেলার নলগড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রকির সাথে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সবুজের বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে নলগড়া গ্রামের তাজু মাতব্বরের ছেলে রহিছ মিয়া ও আব্দুল বারেকের ছেলে সাদ্দাম হোসেনসহ ৭/৮ জন সবুজের ওপর অতর্কিত হামলা চালিয়ে পুরুষাঙ্গ কেটে দেয়। রহিছ ও সাদ্দাম পরষ্পর চাচাতো ভাই। এই ঘটনায় বিষয়ে অভিযুক্ত রহিছ মিয়া বলেন, আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত না।

সাদ্দাম ও রকি এই ঘটনা ঘটিয়েছে। আমি ঘটনাস্থলের পাশে নির্মাণাধীন সেতুর রড সিমেন্ট পাহারা দেই। তাই আমি সেখানে সব সময় থাকি। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানিয়েছেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!