সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে বেড়েছে ছি/ন/তা/ই, কেউই নিরাপদ নন সিলেট অ/প/হ/র/ণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্য আ*ট*ক চুনারুঘাটে ধরা পড়ল ‘বহুরূপী’ প্রতারক ও ধ র্ষ ক মৌলভীবাজার জেলায় নূরীয়া মিশন এর পক্ষ থেকে ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র আয়োজনে রামাদান ফুড প্যাকেজ বিতরন এতিম শিশুদের নিয়ে ইফতার করলো শান্তিগঞ্জ সমিতি সিলেট’ তাহিরপুর পুলিশের অভিযানে ১ পুরিয়া গাঁজা জব্দ, যুবককে মাদক কারবারি সাজিয়ে মামলা! হাদি হ/ত্যা/র আসামী ফয়সাল ও আলমগীরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু সিলেটে বার্টন, ইজি, মিলান, হিদায়াহ, ক্লাবহাউসসহ কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা সিলেটে নকল স্বর্ণ বিক্রির অভিযোগে আ ট ক ১ মুশফিকুল ফজল আনসারীসহ ৫ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

সুনামগঞ্জে অভাবের তাড়নায় বৃদ্ধের আ ত্ম হ ত্যা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

অভাবের তাড়না সইতে না পেরে ৭০ বছর বয়সি নাজিম উদ্দিন নামে এক বয়োবৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। নিহত নাজিম উদ্দিন উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোপ’র মৃত ফজর আলীর ছেলে।

বৃহস্পতিবার থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম জানান, লাউরগড় সীমান্ত গ্রামের দশঘর এলাকার একটি কাঁঠাল বাগান থেকে কাঁঠাল গাছের ঢাল থেকে ঝুলন্ত অবস্থায় বুদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার নিহতের ১১০ বছর বয়সি বিধবা মা ফুলেছা বেগম জানান, বুধবার রাতের খাবার খাই মা-ছেলে একসঙ্গে।

এরপর একটি টর্চলাইট নিয়ে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে এলাকার লোকজন দশঘরের পাশে কাঁঠাল বাগানে কাঁঠাল গাছের ঢালে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ছেলে আমার আত্মহত্যা করেছে বলে পুলিশকে খবর দেয়।

নিহত নাজিমের মা আরও বলেন, ছেলের বসতবাড়ি বড়গোপ। অভাবের কারণে কয়েক বছর পূর্বে তার স্ত্রী চলে গেছে সিলেটে, দুই ছেলে চলে গেছে ঢাকায় আর এক ছোট মেয়ে বড়গোপ টিলায় বিয়ে হলে স্বামীর বাড়িতেই থাকত। আমি গ্রামে গ্রামে ভিক্ষে করে মা-ছেলে দু’জনের আহার জুটাতাম।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!