বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে এ বছর যাকাতের নেসাব ১ লাখ ৮৬ হাজার ও ফিতরা ১১০ টাকা সিলেটে ৩ জন জুয়াড়ি আটক মাধবপুরে ভাতা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তা শোকজ খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে যেসব দেশ বাংলাদেশে কোন জ্বালানি কতদিনের মজুত আছে জানালেন বিপিসি ফুরিয়ে আসছে মার্কিন সেনাবাহিনীর ক্ষে/প/ণা/স্ত্রে/র ভাণ্ডার : বেকায়দায় ট্রাম্প

সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাস জমি দখলের হিড়িক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বিগত সরকার পতনের পর থেকে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় খাস জমি দখলের হিড়িক পড়েছে। স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে ভূমিখেকো সিন্ডিকেট।

এতে বেহাত হচ্ছে মূল্যবান সরকারি খাস ভূমি। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা-হকনগর শহীদ স্মৃতিসৌধ পর্যটন এলাকা ও হকনগর বাজারে সরকারি ভূমি দখল করে দেদারসে গড়ে তোলা হচ্ছে বহুতল দালান কোঠা ও স্থাপনা।

এ ছাড়াও বোগলাবাজার, বাংলাবাজার, সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে নদী দখল করে খাস জমির ওপর গড়ে উঠছে অসংখ্য স্থাপনা। সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা-হকনগর শহীদ স্মৃতিসৌধ এলাকা ও হকনগর বাজারে সরকারি জমি দখল করে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবনসহ বসতবাড়ি।

সীমান্ত এলাকাজুড়ে প্রভাবশালী ভূমিখেকোরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ছত্রছায়ায় দিনের পর দিন উপজেলার অন্যতম পর্যটন এলাকা শহীদ স্মৃতিসৌধের সরকারি খাস ভূমি এভাবেই বেহাত হচ্ছে। দেখাগেছে, একটি সংঘবদ্ধ চক্র শহীদ স্মৃতিসৌধ এলাকার খাসভূমি দখল করে বেচা-কেনা করে আসছে।

ওই এলাকায় পাকা বসতবাড়ি তৈরি করছে আমির হোসেন ও নুরুজ্জামান। একইভাবে হকনগর বাজারে নুরুল হক সরকারি খাস ভূমি দখল করে গড়ে তুলছেন দালানকোঠা। তারা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দখল ক্রয় করেই বাড়ি ও স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেছেন, উপজেলা ভূমি অফিসের একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সীমান্ত এলাকায় দেদারসে খাস ভূমি দখল করা হচ্ছে। দেখার কেউ নেই। দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বলেছেন, খাস ভূমি দখল উচ্ছেদ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার তনু বলেছেন, সরকারি ভূমি দখলের বিষয়টি আমার জানা নেই, এরকম হয়ে থাকলে তা উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!