বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেট সীমান্তে বেপরোয়া চোরাকারবারীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে
প্রথম সকাল ডেস্ক:- ভয়াবহ রূপ ধারণ করেছে সীমান্ত দিয়ে চোরাচালান কারবার। গরু, মহিষ, চিনিসহ ৩০ থেকে ৪০ ধরনের পণ্য আনা হচ্ছে। যাচ্ছে ইলিশ মাছ, শিং মাছ, দেশীয় রসুন, মটরশুটি, জিরাসহ নানা ধরনের পণ্য। এতে দেশের অসামান্য ক্ষতিও হচ্ছে। রাজস্ব হারাচ্ছে সরকার। শুল্ক ফাঁকি দিয়ে এসব চোরাচালানের কারণে দেশের নিত্যপণ্যের উপর পড়ছে প্রভাব।
অন্যদিকে গবাদি পশু গরু-মহিষ নিয়ে আসার ফলে দেশীয় খামারিরা পড়ছেন বিপাকে। হচ্ছে অপূরণীয় ক্ষতি। রোগবালাই ছড়াচ্ছে দেশীয় গরুর মধ্যে। শুধু তাই নয়, সীমান্ত দিয়ে চোরাকারবারিরা পাচার করছেন নারী, পুরুষ, রাজনীতিবিদদেরও। এসব কারণে অরক্ষিত হয়ে পড়ছে সিলেটের সীমান্তগুলো।

গত দু’দিনে বিজিবি, পুলিশ ও যৌথ বাহিনীর পৃথক পৃথক অভিযানে কয়েক কোটি টাকার মতো পণ্য জব্দ করা হয়। এর মধ্যে মাছ, জিরা, দেশীয় রসুনসহ ভারতীয় শাড়ি-কাপড়, মাদক ইত্যাদি।

সিলেটের সীমান্তে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল জব্দ করছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বুধবার ও বৃহস্পতিবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করে।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ ও ১০ অক্টোবর সিলেটের গোয়াইনঘাট উপজেলার পানতুমাই বিওপি ও প্রতাপপুর বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় থ্রী-পিস ২০১টি, টি শার্ট-২৭০ পিস, গরু ৭টি, চিনি ১০১৮০ কেজি, বিড়ি ১৬০০ প্যাকেট, মদ ৯৩ বোতল, মোটর সাইকেল ১টি, ট্রাক ১টি, মাহিন্দ্রা ১টি এবং বাংলাদেশি রসুন ৪২৭৫ কেজিসহ অন্যান্য মালামাল জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৪ লক্ষ ৫৮ হাজার ২ শত ৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানের মাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!