বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেট শেখঘাট কুয়ারপাড় থেকে গৃহবধূর ঝুলন্ত ম-র-দে-হ উ/দ্ধা/র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন শেখঘাট কুয়ারপাড় এলাকার গুলজার মঞ্জিল থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শারমিন চৌধুরী (২৫) কোতোয়ালী থানাধীন শেখঘাট কুয়ারপাড় এলাকার মো. রাদিদের (২৮) স্ত্রী এবং সিলেটের গোয়াইনঘাট থানার আঙ্গারজুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে।

স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখে পুলিশকে খবর দিলে লামাবাজার ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং তদন্ত শুরু করেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা খবরটি পেয়েছি এবং পুলিশের একটি টিম এখন ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। পুলিশ নিহত গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!